Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভিপি নুরের জীবনের নিরাপত্তা চেয়ে আইনি নোটিশ 
Thursday December 26, 2019 , 1:53 pm
Print this E-mail this

ভিপি নুরের জীবনের নিরাপত্তা চেয়ে আইনি নোটিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি নুরুল হক নুরুর জীবনের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এ নোটিশ পাঠানো হয়।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ নোটিশ পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন।সাতদিনের মধ্যে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করেছেন আইনজীবী মনিরুজ্জামান লিংকন। তিনি বলেন, ডাকসু ভিপির উপর হামলার ঘটনায় প্রত্যেকই উদ্বিগ্ন। এখন অবিলম্বে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুবই প্রয়োজন। সবার জীবনের নিরাপত্তা দেওয়া হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য। ভিপি নুরুল হক নুরু কেবল রাষ্ট্রের একজন নাগরিকই নন, তিনি একটি প্রতিষ্ঠান। সাধারণ ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি। বারবার তিনি এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন। তাই অবিলম্বে তার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয় নোটিশে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা