Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের দায়িত্ব নিলো নিঃসন্তান দম্পতি 
Monday July 17, 2023 , 4:09 pm
Print this E-mail this

নবজাতককে তার নতুন অভিভাবকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার

ভারসাম্যহীন নারীর গর্ভে জন্ম নেয়া নবজাতকের দায়িত্ব নিলো নিঃসন্তান দম্পতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে সড়কের পাশে নাম পরিচয়হীন এক মানসিক ভারসাম্যহীন নারীর গর্ভে জন্মানো সেই ফুটফুটে নবজাতককে দত্তক হিসেবে পেয়েছেন লাল মাহামুদ ও রিয়া মাহামুদ নিঃসন্তান দম্পতি। রোববার (১৬ জুলাই) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবজাতককে তার নতুন অভিভাবকদের হাতে তুলে দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। নবজাতককে দত্তক নেওয়া ওই দম্পতি একই জেলার ভ‚ঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই গ্রামের বাসিন্দা। এসময় টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনসহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানান, শিশুটি উদ্ধারের পর থেকেই কুমুদিনী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ও যত্ন-সহকারে রাখা হয়েছিলো। শিশুটির গর্ভধারিনী মানসিক ভারসাম্যহীন হওয়ায় টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শিশু কল্যাণ বোর্ডের সভায় রেজুলেশনের মাধ্যমে সভার সিদ্ধান্তনুযায়ী লাল মাহামুদ ও রিয়া মাহামুদ দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটির ভবিষ্যতের জন্য ব্যাংকে স্থায়ী আমানতও রাখা হয়েছে। এদিকে সংবাদ প্রকাশের পর ওই মানসিক ভারসাম্যহীন নারীর পরিবার-স্বজনদের দৃষ্টিগোচর হলে তারা রোববার এসে তাকে হাসপাতাল থেকে নিয়ে গেলেও নবজাতক শিশুটিকে নিতে অস্বীকৃতি জানায়।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা