Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে লকডাউন আর কতদিন? মুখ্যমন্ত্রীদের সাথে মোদীর বৈঠক 
Monday May 11, 2020 , 10:27 pm
Print this E-mail this

সম্প্রতি নিয়ম কানুন বেশ খানিকটা শিথিল, মঙ্গলবার থেকে ধাপে ধাপে যাত্রিবাহী ট্রেন চালু করছে রেল মন্ত্রক

ভারতে লকডাউন আর কতদিন? মুখ্যমন্ত্রীদের সাথে মোদীর বৈঠক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে। তার পরেও লকডাউন চলবে, নাকি নিয়ম-কানুন শিথিল করা হবে আরও খানিকটা, তা নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে পঞ্চম বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। এ দিনের বৈঠকে অর্থনীতির গতি ফেরানো নিয়েও আলোচনা হতে চলেছে বলে দিল্লি সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ছাড় ও আর্থিক প্যাকেজ ঘোষণা নিয়েও আলোচনা হতে পারে।করোনা সঙ্কট সামাল দিতে গত ২৫ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন চলছে। তবে সম্প্রতি নিয়ম কানুন বেশ খানিকটা শিথিল করা হয়। বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কাজ চলছে। এরই সঙ্গে মঙ্গলবার থেকে ধাপে ধাপে যাত্রিবাহী ট্রেন চালু করছে রেল মন্ত্রক। তবে আইআরসিটিসির ওয়েবসাইটেই শুধুমাত্র টিকিট পাওয়া যাবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা