Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ থাকবে আজ 
Monday August 5, 2024 , 8:04 am
Print this E-mail this

দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় ঘোষণা

ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ থাকবে আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে ভারতের ভিসা কেন্দ্রগুলো সোমবার (৫ আগস্ট) বন্ধ থাকবে। বাংলাদেশে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় এমন ঘোষণা দেওয়া হয়েছে। দূতাবাসের আরেক বার্তায় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে রোববার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত পুলিশসহ ১০১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক