Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতীয় ভিসা আবেদনের সময় ফেরত নেওয়া যাবে পাসপোর্ট 
Wednesday July 12, 2023 , 6:14 pm
Print this E-mail this

আইভ্যাকে আবেদনকারীদের আর দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না

ভারতীয় ভিসা আবেদনের সময় ফেরত নেওয়া যাবে পাসপোর্ট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভারতীয় ভিসা আবেদনের সময় প্রয়োজনে পাসপোর্ট ফেরত নেওয়া যাবে। তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে আইভ্যাকে পাসপোর্ট পূণরায় জমা দিতে হবে। মঙ্গলবার (১১ জুলাই)  থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। আইভ্যাক এক নোটিশে জানায়, ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য যারা নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পূণরায় জমা দিতে হবে। ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এতে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে আবেদনকারীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। যারা গত ১০  জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে আইভ্যাকে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। সুনির্দিষ্ট তারিখ ও সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিপ্ট ভিসা আবেদনের সাথে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে। আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে। এই পদক্ষেপগুলো ভিসা আবেদন প্রক্রিয়াকে আরও সুবিধাজনক করে তুলবে বলে আশা করছে আইভ্যাক।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা