Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভাঙ্গায় রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আগুনে প্রাণ গেল ৭ যাত্রীর 
Saturday June 24, 2023 , 12:49 pm
Print this E-mail this

অ্যাম্বুলেন্স চালককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ

ভাঙ্গায় রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আগুনে প্রাণ গেল ৭ যাত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে ঘটনাস্থলেই ৭ যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী, ২ জন শিশু ও ২ জন পুরুষ ছিলেন। আর অ্যাম্বুলেন্স চালককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (২৪ জুন) বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারব। তিনি আরও বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা