Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ২:২৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বরিশালে বিএনপির পদযাত্রায় হাতাহাতি 
Saturday February 25, 2023 , 4:12 pm
Print this E-mail this

খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতাকর্মীর মুক্তিসহ ১০ দফা দাবিতে এই পদযাত্রা

ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বরিশালে বিএনপির পদযাত্রায় হাতাহাতি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রা শুরুর আগে ব্যানারের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে নেতাকর্মীদের মধ্যে। শনিবার (ফেব্রুয়ারি ২৫) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বরিশাল জেলা বিএনপির নেতাকর্মীরা। প্রতক্ষদর্শীরা জানান, হাতাহাতিতে জড়ান বরিশাল বাবুগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম প্রিন্স ও বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু। তারা একে অপরকে কিল-ঘুষিও মারেন। পরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। পদযাত্রা শুরুর পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, আবার যেন নির্বাচনে অংশ গ্রহণ করতে না পারি, নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে।  আগেই জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দিনের ভোট রাতে করে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ। আজকে তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্রকে হত্যা করেছে। অপরদিকে পদযাত্রা করেছে বরিশাল উত্তর জেলা বিএনপি। দুপুর সাড়ে ১২টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও পরে নগরে পদযাত্রা করে তারা। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় বক্তারা বলেন, এই ভোটারবিহীন সরকারের কারণে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছে। নিত্যপণ্যের মূল্যের দিকে তাকালেই এর যথেষ্ট প্রমাণ মিলবে। আমরা চাচ্ছি আর যাতে রাতে কোন নির্বাচন না হতে পারে তার জন্য জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন করছেন। যার ধারাবাহিকতায় আজকের এই পদযাত্রা কর্মসূচি। যেখানে মানুষ তাদের সমর্থন জানাচ্ছে। খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতাকর্মীর মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী বিএনপির এই পদযাত্রা কর্মসূচি চলছে।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২