Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বোমা তৈরির সরঞ্জামসহ দুই নাশকতাকারী আটক 
Thursday September 12, 2024 , 9:07 pm
Print this E-mail this

রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক

বোমা তৈরির সরঞ্জামসহ দুই নাশকতাকারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দুই নাশকতাকারীকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন-রেজওয়ানুল ইসলাম (২৩) ও মো. মাহমুদুল ইসলাম (২৬)। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল গ্যাস ক্যান, অটো সুইচ, মরিচ বাতি, ২টা রাম দা, বারুদ, দিয়াশলাই, ক্যাপাসিটর, রিমোট কন্ট্রোল চাবি, ঘড়ি, জিআই পাইপ, সকেট, সুইচ, ওজন মাপার মেশিন, বল বিয়ারিং, তারকাটা, বৈদ্যুতিক তার, স্কচটেপ, চিমটাসহ অন্যান্য উপকরণ জব্দ করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ সন্দেহভাজন দু’জনকে আটক করেছে সিটিটিসি ইউনিট। আটকরা আপন দুই ভাই। তাদের রাজধানীর শাহ আলী এলাকা থেকে আটক করা হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা