Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেনাপোলে ৭৬ হাজার ৪শ মার্কিন ডলারসহ নারী আটক 
Tuesday January 30, 2024 , 10:46 pm
Print this E-mail this

আটক পাসপোর্টধারী যাত্রীর বাড়ী কুষ্টিয়া জেলার সাতবাড়িয়া গ্রামে

বেনাপোলে ৭৬ হাজার ৪শ মার্কিন ডলারসহ নারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেনাপোল কাস্টমস ইমিগ্রেশনে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলারসহ নাসরিন আক্তার নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।আটক পাসপোর্টধারী যাত্রী কুষ্টিয়া জেলার সাতবাড়িয়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক শায়েক আরেফিন জায়েদি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত থেকে এক বাংলাদেশি নারী যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক নারী পাসপোর্টধারী যাত্রীর গতিরোধ করা হয়। এসময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৭৬ হাজার ৪০০ মার্কিন ডলার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, জব্দকৃত মার্কিন ডলারের আনুমানিক বাজার মূল্য ৮৫ লাখ টাকা। এছাড়া আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা