Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৃষ্টিতে পানি বাড়ায় খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ গেট 
Friday June 30, 2023 , 1:16 pm
Print this E-mail this

কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত আছে

বৃষ্টিতে পানি বাড়ায় খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ গেট


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পাহাড়ি ঢল ও টানা কদিনের দিনের বৃষ্টিতে বেড়েছে তিস্তার পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (৩০ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১২ সেন্টিমিটার, যা বিপৎসীমার দশমিক ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মঈনুল ইসলাম বলেন, ইউপির কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে বলে খবর পেয়েছি। স্থানীয়দের সতর্ক করার জন্য আমরা মাইকিং করেছি যাতে কেউ নদীর তীরে না থাকে। ডিমলার ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, আমার এলাকার কিছু জায়গায় পানি প্রবেশের খবর পেয়েছি। ওসব এলাকাগুলোতে সবসময় খোঁজ-খবর রাখছি। কয়েক সপ্তাহ থেকে আমরা অনেক সতর্ক আছি। পানি বাড়লে নদী তীরের কিছু বাড়িতে পানি ওঠে। আমরা তাদের সতর্ক থাকার জন্য মাইকিং করেছি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, দুপুর থেকে কমতে পারে এমন পূর্বাভাস রয়েছে। পানি বাড়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত আছে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা