Current Bangladesh Time
সোমবার আগস্ট ১০, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিসিসি নির্বাচন : সাদিক আব্দুল্লাহ্’র পক্ষে আ’লীগের মনোনয়ন সংগ্রহ 
Monday April 10, 2023 , 2:31 pm
Print this E-mail this

নিশ্চিত করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস

বিসিসি নির্বাচন : সাদিক আব্দুল্লাহ্’র পক্ষে আ’লীগের মনোনয়ন সংগ্রহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ক্ষেত্রে দলীয় সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার পক্ষে সোমবার রাজধানীস্থ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন। তিনি এবার আওয়ামী লীগের সমর্থন নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন।এছাড়া মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট বারের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বর্তমান সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ্’র চাচা খোকন সেরনিয়াবাত, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান জিয়াউল আহসান, যুবলীগ নেতা খান মামুন এবং বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা এখনও মনোনয়ন সংগ্রহ করেছেন কী না তা নিশ্চিত হওয়া যায়নি। ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২১ মে, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ ২৬ মে এবং ভোট গ্রহণ হবে ১২ জুন।




Archives

Image
আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
Image
সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
Image
ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য ও ভাসমান বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
Image
লঞ্চের ডেকে বসে বরিশাল গেলেন মার্কিন রাষ্ট্রদূত
Image
বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযান, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ আটক ২