Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৫, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিশ্বরেকর্ডের প্রস্তুতির সময় বাইক রাইডারের মৃত্যু 
Friday June 18, 2021 , 5:55 pm
Print this E-mail this

ইতোমধ্যে হারভিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট

বিশ্বরেকর্ডের প্রস্তুতির সময় বাইক রাইডারের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ডেয়ারডেভিল মোটরসাইকেল রাইডার অ্যালেক্স হারভিল বৃহস্পতিবার (১৭ জুন) মারা গেছেন। ২৮ বছর বয়সী এই তরুণ গিনেস ওয়ার্ল্ডে নাম লেখানোর আশায় নতুন রাইডের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন। তবে কীভাবে এ রাইডারের মৃত্যু ঘটেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি সিএনএনের প্রতিবেদনে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে ওয়াশিংটন পুলিশ। ইতোমধ্যে হারভিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, গ্রান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অনুশীলন করছেন তিনি। সেখানে বিমের দিকে সরাসরি তাঁর বাইক যেতে দেখা যায়। এদিকে ওয়াশিংটনের স্থানীয় কর্মকর্তারা অ্যালেক্সের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, অ্যালেক্সের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।ওয়াশিংটনের বাসিন্দা এই দুর্দান্ত বাইক রাইডার অ্যালেক্স হারভিল। মোসেস লেক এয়ারশো জানিয়েছে, অস্ট্রেলিয়ার রবি ম্যাডিসনের দখলে থাকা ৩৫০ ফুট জাম্পের রেকর্ডটি নিজের দখলে নিতে অনুশীলন করে যাচ্ছিলেন হারভিল। ২০০৮ সালের ২৯ মার্চ রেকর্ডটি গড়েন রবি। যা ১৩ বছর ধর অক্ষত রয়েছে। তবে গিনেস বুকে নাম লিখিয়েছেন অ্যালেক্স হারভিল। ২০১৩ সালে ২৯৭ ফুট জাম্পের রেকর্ডটি তাঁর।

https://youtu.be/MtKfY5oPVHc




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম