|
বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে বরিশালের শিল্পীদের অভিনয়ে ধারাবাহিক নাটক জলকুমারী
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামীকাল শুক্রবার (১৯ জুলাই) থেকে শুরু হচ্ছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধারাবাহিক নাটক জলকুমারী। নাটকটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি উদ্যোগ যেমন আমার বাড়ি আমার খামার, আশ্রয়ন প্রকল্প, বয়স্কভাতা, শিক্ষা ইত্যাদির শিক্ষা মূলক নাটক। এ নাটকে বরিশালের একঝাক শিল্পি অভিনয় করেছেন যার মধ্যে মাহাবুব মোর্শেদ শামিম, খায়রুল আলম সবুজ অন্যতম। নাটকটি পরিচালনা করেছেন বরিশালের সন্তান নিয়াজ মাহবুব। নাটকটির রচয়িতা–পান্থ শাহরিয়ার। আরও অভিনয় করেছেন–মামুনুর রশীদ, সোলাইমান খোকা, তুষার খান, ডাঃ এজাজ, শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী, মৌটুসী বিশ্বাস, রিমি করিম, আয়নূন পুতুল, সিলভিয়া।
Post Views: ০
|
|