Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাস চাপায় বরিশালে কলেজ ছাত্রের মৃত্যু 
Sunday October 14, 2018 , 4:23 pm
Print this E-mail this

নিহত তামিমের বাড়ি উপজেলা সদরে চরগাধাতলী গ্রামে, পুলিশ বাসটি আটক করেছে

বাস চাপায় বরিশালে কলেজ ছাত্রের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ক্যাথলিক মিশনের সম্মুখে শনিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় মটর সাইকেল আরোহী কলেজ ছাত্র ও উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম তামিম (২১) নিহত হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। নিহত তামিমের বাড়ি উপজেলা সদরে চরগাধাতলী গ্রামে। সে ওই গ্রামের মাসুদুর রহমানের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার ওসি আতিয়ার রহমান শেখ জানান, ১টার দিকে আশোকাঠী থেকে মটর সাইকেল যোগে তামিম গৌরনদী আসছিল। গৌরনদী বাসষ্ট্যান্ডের ক্যাথলিক মিশনের সম্মুখে আসলে ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহন সাইড নেয়ার সময় চাপা দেয়। গুরুতর অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। পুলিশ বাসটিকে ধাওয়া করে বাটাজোরে আটক করে।




Archives

Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর
Image
শহীদ আলতাফ মাহমুদের অন্তর্ধান দিবসে বরিশালে স্মরণানুষ্ঠান
Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা