Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি অসাধুদের কবলে – চরমোনাই পীর 
Thursday July 19, 2018 , 12:17 pm
Print this E-mail this

সরকার জনগণের কল্যাণে নেই। দলীয় নেতাকর্মীদের কল্যাণে আছে তারা

বরিশাল সিটি অসাধুদের কবলে – চরমোনাই পীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দুর্নীতিগ্রস্থ বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাধুদের কবলে। স্থানীয় উন্নয়নে ব্যাপক বরাদ্দ থাকলেও বিভিন্ন পরিক্রমায় তা বাস্তবায়ন যেন শূণ্যের কোঠায়। প্রত্যেক নির্বাচনে সরকারের অনেক টাকা বাজেট হয়, কিন্তু সে টাকা দিয়ে সরকার দলীয় প্রার্থীদের প্রোটেকশন দেওয়া হয়, যা ইতোপূর্বে খুলনা-গাজীপুরের নির্বাচনে লক্ষণীয়। কাউনিয়া ও পলাশপুর এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে নেই। দলীয় নেতাকর্মীদের কল্যাণে আছে তারা। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বিজয়ী হলে জনগণের টাকা কোনো নেতাকর্মীর পকেটে যাবে না, জনকল্যাণের জন্যই ব্যয় হবে, ইনশাআল্লাহ। সভায় হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব, রাজনীতিবিদ ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে