Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মঞ্জুর আর নেই 
Tuesday May 26, 2020 , 5:30 pm
Print this E-mail this

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন

বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মঞ্জুর আর নেই


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাবেক প্রতিমন্ত্রী, বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান নূরুল ইসলাম মঞ্জুর আর নেই। সোমবার (২৫ মে) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বলে জানান তাঁর ভাই নুরুল আলম ফরিদ। নূরুল ইসলাম মঞ্জুরের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া গ্রামে। বাবা প্রয়াত হেমায়েত উদ্দিন আহমেদ ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর। বাবার চাকরিস্থল বরিশালে তাঁর জন্ম হয় ১৬ নভেম্বর ১৯৩৭ সালে। বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত বিপ্লবী বাংলাদেশের প্রকাশক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ জানান, তার ভাই নূরুল ইসলাম মঞ্জুর আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী ছিলেন। এছাড়া তিনি ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। ১৯৬১ সালে তিনি ইকবাল হল (জহুরুল হক হলের) ভিপি নির্বাচিত হন। এরপর ১৯৬২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বৃহত্তর বরিশাল আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। ১৯৭০ সালে তিনি বরিশাল সদর থেকে এম এন এ (জাতীয় পরিষদ সদস্য) নির্বাচিত হন। ১৯৭৩ সালে বরিশাল সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৯ সালে তিনি জেলহত্যা মামলায় আটক হন। ২০০৪ সালে তিনি খালাস পান। এদিকে নূরুল ইসলাম মঞ্জুরের মৃত্যুতে এক শোক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন। এছাড়া পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে