Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩, ২০২৬ ৬:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালের ওষুধের স্টোর রুমে আগুন 
Wednesday June 3, 2026 , 4:41 pm
Print this E-mail this

অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, কারণ জানতে তদন্ত চলছে

বরিশাল শেবাচিম হাসপাতালের ওষুধের স্টোর রুমে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোর রুমে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে হঠাৎ করে হাসপাতালের নিচতলার স্টোর রুমে ধোঁয়া বের হতে দেখেন। আগুন লাগার আতঙ্কে ডাক-চিৎকার শুরু করেন রোগী ও স্বজনেরা। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শুধু ধোঁয়া উড়ছে। তবে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তবে কারণ জানতে তদন্ত চলছে।’ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, আগুনে স্টোর রুমের কিছু ওষুধ এবং ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত করে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন