Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল লঞ্চঘাট থেকে নারীর লাশ উদ্ধার 
Thursday April 18, 2024 , 5:19 pm
Print this E-mail this

লঞ্চঘাট এলাকায় ভিক্ষা করতেন মৃত ওই নারী

বরিশাল লঞ্চঘাট থেকে নারীর লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল লঞ্চঘাট থেকে এক নারীর লাশ উদ্ধার করেছেন নৌ-পুলিশ। বুধবার (মার্চ ১৭) সকালে বরিশাল লঞ্চঘাট টার্মিনাল ভবন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। মৃত ওই নারীর ফিংগার প্রিন্ট পরীক্ষা করে জানা যায়, তাঁর নাম কল্পনা রানী দাস (৪৫)। তিনি বরিশাল চরবাড়িয়া ৬নং ওয়ার্ড আবদানিচরের বাসিন্দা হরেন্দ্র দাসের মেয়ে। স্থানীয় সুত্রে জানাযায়, মৃত ওই নারী বরিশাল লঞ্চঘাট এলাকায় ভিক্ষা করতেন এবং টার্মিনাল এলাকায় থাকতে। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থও ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা তাঁর নড়াচড়া না দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই নারীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে লাশটির ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবিষয়ে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানিয়েছেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠাই এবং পরিচয় সনাক্তের জন্য তাঁর ফিংগার প্রিন্ট যাচাই করে তাঁর পরিচয় সনাক্ত করি। পরবর্তীতে তাঁর ফিংগার প্রিন্টে দেয়া তথ্যানুযায়ী তাঁর ঠিকানায় গেলে সেখানে তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি। তিনি আরো বলেন, কেউ যদি মৃত ওই মহিলার পরিবারের খোঁজ পেয়ে থাকেন তাহলে বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির এস আই সরুপ, মোবাইল : ০১৭৬৪৭০০৮০১-এই নম্বরে যোগাযোগ করতে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি