Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বিশেষ বর্ধিত সভা 
Friday November 29, 2019 , 9:00 pm
Print this E-mail this

বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বিশেষ বর্ধিত সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ৮ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বিশেষ বর্ধিত সভা করেছে মহানগর আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে নগরীর বরিশাল ক্লাবের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল। সভায় বক্তব্য রাখেন-বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম তোতা, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, নিজামুল ইসলাম নিজাম ও সাইদুর রহমান রিন্টু, সাধারন সম্পাদক একেএম জাহাঙ্গীর, সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ।

এছাড়া মহানগরীর ৩০ ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকবৃন্দ, সদ্য সাবেক ওয়ার্ড সভাপতি ও সম্পাদকবৃন্দ এবং দল সমর্থিক ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ সভায় অংশগ্রহন করেন। এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ফটোশেসনে যোগ দেন মহানগরীর ৩০ ওয়ার্ডের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকবৃন্দ। সভায় জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলন সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভায়।এছাড়া আগামী ২ ডিসম্বের পার্বত্য শান্তিচুক্তি দিবস উপলক্ষে ওইদিন দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে বিশেষ বর্ধিত সভায় জানানো হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা