Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বীমা মেলার লোগো উন্মোচন 
Thursday November 17, 2022 , 2:56 pm
Print this E-mail this

বিভাগীয় পর্যায়ে বীমা মেলা আয়োজনের উদ্যোগ

বরিশাল বীমা মেলার লোগো উন্মোচন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বীমা খাতে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত বীমা দাবি পরিশোধ নিশ্চিত করা এবং বীমা প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক সমৃদ্ধি অর্জনের স্বার্থে প্রতিবারের মত এবারও বিভাগীয় পর্যায়ে বীমা মেলা ২০২২ আয়োজনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বীমা মেলা উদযাপনের অংশ হিসেবে লোগো, টি-শার্ট ও ক্যাপের ডিজাইন প্রকাশ করেছে আইডিআরএ। মঙ্গলবার (নভেম্বর ১৫) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোকে পাঠিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ২৪ ও ২৫ নভেম্বর বরিশালে অনুষ্ঠিত হবে এবারের বীমা মেলা- ২০২২। দুই দিনব্যাপী এ বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বীমা মেলা আয়োজনের লক্ষ্যে গত ৩ অক্টোবর পৃথক দু’টি অফিস আদেশে ১৭ সদস্যের সার্বিক ব্যবস্থাপনা কমিটি ও ৫টি উপ-কমিটি গঠন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির