Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বাকেরগঞ্জের চরামদ্দিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা! 
Saturday December 25, 2021 , 7:43 am
Print this E-mail this

অধিকাংশ ওয়ার্ডে মেম্বার প্রার্থীরা রয়েছেন মুখোমুখি অবস্থানে

বরিশাল বাকেরগঞ্জের চরামদ্দিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বাকেরগঞ্জের ১নং চরামদ্দি ইউনিয়নে নির্বাচন আগামী কাল (২৬ ডিসেম্বার)। ইতোমধ্যে জেলায়ে অন্যতম আলোচিত নির্বাচনী এলাকায় পরিণত হয়েছে চরামদ্দি। নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন, বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে বহিস্কার, মেম্বার প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ, আওয়ামী লীগের বিদ্রোহী আনারস মার্কার প্রার্থীকে প্রচার প্রচারণার বাঁধার অভিযোগ সহ ঘটে গেছে নানা ঘটনা। তাছাড়া অধিকাংশ ওয়ার্ডে মেম্বার প্রার্থীরা রয়েছেন মুখোমুখি অবস্থানে। হুমকি প্রদান, ঘর থেকে বের হতে না দেওয়া, ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা সহ রয়েছে নানা অভিযোগ। এদিকে চেয়ারম্যান প্রার্থী গাওসেল আলম খান লালের একটি শাখা কার্যালয়ে রহস্যজনক আগুন লেগে তৈরী হয়েছে ধুম্রজাল। আগুন কি কেউ দিয়েছে? নাকি কয়েল এর আগুন? নাকি পরিস্থিতি উত্তপ্ত করতেই এই আগুন? তা নিয়ে রয়েছে নানান কথা। যদিও ঘটনাটি পত্র পত্রিকা ও সোস্যাল মিডিয়ায় প্রকাশ হলেও শেষ পর্যন্ত তা আইনাঙ্গনে জায়গা পায়নি। সরেজমিনে গিয়ে একাধিক ভোটারের সাথে কথা বললে তারা জানান, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন তারা। কেননা নানান হুমকির মুখে রয়েছেন তারা। এলাকায় বহিরাগত অচেনা লোকজন দেখা যাচ্ছে প্রায়ই। ফাঁকে ফাঁকে চলছে আকস্মিক আতংকজনক মহড়া। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনিক কঠোর নজরদারী, নির্বাহী মেজিষ্ট্রেটের উপস্থিতি, র‌্যাব বিজিবি সহ প্রশাসনের অতিরিক্ত তৎপরতায় হয়তো নিরসন হতে পারে এই শঙ্কা। এমনটাই মন্তব্য করেন এলাকার সাধারণ ভোটাররা।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা