Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগর ভবনে গাড়ির বদলে রিকশায় গেলেন প্রশাসক 
Wednesday March 25, 2026 , 7:07 pm
Print this E-mail this

নগরভবনে প্রবেশ করে নিজের শুভেচ্ছা ব্যানার নিজেই খুলে ফেলেন

বরিশাল নগর ভবনে গাড়ির বদলে রিকশায় গেলেন প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম নারী প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন প্রথম কর্মদিবসে রিকশায় চড়ে নগরভবনে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। নেটিজেনরা বলছেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির এই সময়ে বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও তা ব্যবহার না করে প্যাডেলচালিত রিকশায় করে নগরভবনে যাওয়া একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন শিরিন। বুধবার (মার্চ ২৫) বেলা সাড়ে ১১টার দিকে নগরভবনে প্রবেশ করে নিজের শুভেচ্ছা ব্যানার নিজেই টেনে খুলে ফেলেন তিনি। প্রথম কার্যদিবসে যোগ দিতে গেলে প্রবেশদ্বারেই সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রফিকুল বারী, সচিব রুম্পা শিকদার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক কাউন্সিলররা। সংক্ষিপ্ত বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, নারী ক্ষমতায়নের প্রতি আস্থা রেখে প্রধানমন্ত্রী তাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। তিনি দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চান এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় নগর উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই নগরকে শিশু ও নারীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে এবং নগরভবনকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে। শিরিন আরও বলেন, তার রাজনৈতিক জীবনে তিনি কখনো নিজেকে অনিরাপদ রাখেননি এবং কাউকে অনিরাপদ পরিস্থিতিতে ফেলেননি। সততার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান। এ সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানান নতুন প্রশাসক।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের