Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২৬, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী’র বিরুদ্ধে মামলা 
Tuesday August 14, 2018 , 12:32 pm
Print this E-mail this

লিগ্যাল নোটিশটি সাকিরুল ইসলাম রাব্বী গ্রহণ না করে ফেরত আসায় বাদী চেক প্রতারণা মামলাটি দায়ের করেন

বরিশাল নগরীর আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী’র বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর লাইন রোডে আবাসিক হোটেল নূপুর এর মালিক সাকিরুল ইসলাম রাব্বী’র বিরুদ্ধে একটি চেক প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। রবিবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আমলী আদালতে সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারনা মামলাটি দায়ের করেন, যার মামলা নং সিআর ৫৪১/২০১৮ ইং। বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে রাব্বীকে আগামী ১৪ অক্টোবর স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেন। সূত্রে জানা গেছে, আবাসিক হোটেল নূপুরের মালিক সাকিরুল ইসলাম রাব্বী মামলার বাদী সঞ্জয় কুমার গুহকে ব্যবসা প্রতিষ্ঠানের জামানত বাবদ পাওনা ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের জন্য এশিয়া ব্যাংক বরিশাল শাখা বরাবর ২৮/০৩/২০১৮ ইং তারিখে একটি চেক প্রদান করেন। ব্যাংকের একাউন্টে উক্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাকে উক্ত টাকা পরিশোধ করার জন্য জানালেও রাব্বী টাকা পরিশোধ না করায় গত ৮ জুলাই উক্ত চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবির মাধ্যমে এক মাসের সময় দিয়ে গত ৯ জুলাই সাকিরুল ইসলাম রাব্বীকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। লিগ্যাল নোটিশটি সাকিরুল ইসলাম রাব্বী গ্রহণ না করে ফেরত আসায় সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারণা মামলাটি দায়ের করেন।




Archives

Image
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ও মঙ্গল শোভাযাত্রা
Image
বরিশালে গণশুনানিতে সমস্যা শুনলেন জেলা প্রশাসক, অনেকেই পেলেন আর্থিক সহায়তা
Image
বরিশালে বগুড়া ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, মাহফুজের নেতৃত্বে ইয়াবাসহ রাজিব আটক
Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর