Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ২১, ২০২৬ ১:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
Saturday May 9, 2026 , 1:49 pm
Print this E-mail this

গ্রেপ্তার সোহাগী বেগম এবং পলাতক রেজাউল শিকদার রেজার বিরুদ্ধে মামলা

বরিশাল নগরীতে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (মে ৯) সকাল ৬টা ৪০ মিনিটে বরিশাল জেলার কোতোয়ালি মডেল থানাধীন রসুলপুর বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া নারী হলেন, সোহাগী বেগম (২৮)। তিনি রসুলপুর এলাকার বাসিন্দা এবং রেজাউল শিকদার রেজার স্ত্রী। অভিযানের সময় তার স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগী বেগম ও রেজাউল শিকদার রেজা দম্পতির টিনশেড দোতলা বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ দশমিক ৫৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি পার্স ব্যাগে রাখা চারটি জিপার প্যাকেট থেকে মোট ১ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই স্থান থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক জানান, গ্রেপ্তার সোহাগী বেগম এবং পলাতক রেজাউল শিকদার রেজার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক রেজাউল শিকদার রেজাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম