Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল থেকে ঢাকায় ফিরে মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার 
Sunday November 6, 2022 , 9:38 pm
Print this E-mail this

তিনি এখনো র‌্যাবের টিকাটুলি অফিসে, ড্রাইভার ওষুধ নিয়ে সেখানে গেছেন

বরিশাল থেকে ঢাকায় ফিরে মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ নভেম্বর) রাজধানীর টিকাটুলী এলাকা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেফতার করেছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, মহিলা দল সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রোববার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি। তিনি আরও জানান, সুলতানা আহমেদ এখনো র‌্যাবের টিকাটুলি অফিসে আছেন। সকালে তার ড্রাইভার ওষুধ নিয়ে সেখানে গেছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক