Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল থেকে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবক গ্রেফতার 
Monday December 23, 2024 , 4:39 pm
Print this E-mail this

তারা চোরাই দলের সদস্য, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

বরিশাল থেকে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে চুরি হওয়া ট্রাকসহ দুই যুবককে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার রাতে ঢাকার গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (ডিসেম্বর ২৩) এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। গ্রেফতার নাজমুল হাসান (২৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের বাসিন্দা আউয়ালের ছেলে এবং শরীফ হাওলাদার (২১) একই এলাকার হুমায়ূন কবিরের ছেলে। পুলিশ জানায়, গত ১৫ ডিসেম্বর রাতে বরিশাল নগরীর কাশিপুর ট্রাকস্ট্যান্ডে ট্রাকটি রেখে চালক শামিম শাহ বাসায় ঘুমাতে যান। পরের দিন তিনি টার্মিনালে গিয়ে ট্রাকটি দেখতে না পেয়ে পুলিশকে জানান। পরে ভুক্তভোগী ট্রাক চালক শামিম শাহ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় চুরি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।গ্রেফতার হওয়া যুবকরা চোরাই দলের সক্রিয় সদস্য। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন