Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা পর্যায়ে “জেলা শিশু সুরক্ষা কমিটি” গঠন 
Wednesday February 25, 2026 , 8:47 pm
Print this E-mail this

আহ্বায়ক শুভংকর চক্রবর্তী, সদস্য সচিব এস এম জাকির হোসেন

বরিশাল জেলা পর্যায়ে “জেলা শিশু সুরক্ষা কমিটি” গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অভ্যন্তরীণ পাচার ও বাণিজ্যিক যৌন শোষনের শিকার শিশুদের সুরক্ষা প্রকল্পের আওতায় বরিশাল জেলা পর্যায়ে “জেলা শিশু সুরক্ষা কমিটি” গঠন হয়েছে।

বুধবার (ফেব্রুয়ারি ২৫) বেলা ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে শিশু সংগঠক ও উন্নয়ন কর্মী শুভঙ্কর চক্রবর্তীকে আহ্বায়ক এবং ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন-প্রবীণ উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, শিক্ষাবিদ ও নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা, নারীনেত্রী পুষ্প চক্রবর্তী, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, প্রবীণ সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষ, সুমাইয়া জিসান, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস ও উন্নয়ন কর্মী ঝুমু কর্মকর্তার। নবগঠিত কমিটি পাচারের শিকার শিশুদের সুরক্ষাসহ শিশু বান্ধব নগরী গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের