Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
Tuesday January 13, 2026 , 3:11 pm
Print this E-mail this

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর

বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির আজ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (জানুয়ারি ১৩) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার ফারজানা ইসলাম, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবিরসহ জেলা প্রশাসন, পুলিশ, মহানগর ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বলেও তারা দাবি করেন। সচেতন মহল মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ