Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নানা আয়োজনে বরিশাল খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫ দশক পূর্তি দিবস পালন 
Thursday December 19, 2019 , 12:03 pm
Print this E-mail this

নানা আয়োজনে বরিশাল খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫ দশক পূর্তি দিবস পালন


নিজস্ব প্রতিবেদক : আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পালিত হল বরিশালের প্রাচীন নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটারের ৫ দশক পূর্তি। সংগঠনটির নাট্যকর্মীরা কেক কেটে নাচ-গান-কৌতুক ও আড্ডার মধ্য দিয়ে দিবসটি পালন করেন।মঙ্গলবার রাতে খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবুল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে থিয়েটারের শতাধিক নাট্যকর্মী ও সংগঠক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- থিয়েটারের সাবেক সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুম মুনিম টিটু, গণশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, নাট্য নির্দেশক অপূর্ব অপু, শারজিত রিদওয়ান অয়ন, সুপন ঘোষ, নৃত্য শিক্ষক সজল রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাট্যকর্মী তুহিন কনা মন্ডল ও আবৃত্তি শিক্ষক ফারজানা প্রিয়া।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ