Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৭ মন জাটকা জব্দ 
Sunday November 5, 2017 , 4:48 pm
Print this E-mail this

পরে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ বিনামূল্যে বিতরণ

বরিশালে ৭ মন জাটকা জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের কীর্তনখোলা নদীর বেলতলা সংলগ্ন পয়েন্টে কয়েকটি ট্রলার তল্লাশী করে শিকার নিষিদ্ধ সাড়ে ৭ মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।আজ (০৫-১১-১৭) সকালে এই অভিযান চালায় কোস্টগার্ড।কোস্টগার্ড বরিশাল স্টেশনের পেটি অফিসার সাইদুর রহমান জানান,জাটকা নিধন বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ডের একটি দল আজ রবিবার সকালে ট্রলার তল্লাশী করে সাড়ে ৭ মন জাটকা জব্দ করে।কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

আজ (০৫-১১-১৭) সকালে কীর্তনখোলা নদী সংলগ্ন নগরীর ডিসিঘাট এলাকায় জব্দকৃত জাটকা বরিশাল মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের উপস্থিতিতে এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী