Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার 
Tuesday December 21, 2021 , 3:58 pm
Print this E-mail this

তালুকদার মো: ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বরিশালে ৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব‌রিশা‌লের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, দুর্গাপাশা ও চরামদ্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে অভিযোগে ছয় জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন-মো: কামাল হোসেন তালুকদার, মো: মাজাহারুল ইসলাম (মনির মুন্সি), মো: সোহরাব হোসেন মৃধা, মো: সাহাব উদ্দিন খোকন, এস এম সিরাজুল ইসলাম (সালাম সিকদার) ও মো: আ: ছালাম আকন। এছাড়া হিজলা উপজেলার ধূলখোলা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন ঢালীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা