Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ১:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৭০ মসজিদে ঈদের নামাজ আদায় 
Friday March 20, 2026 , 11:51 am
Print this E-mail this

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন

বরিশালে ৭০ মসজিদে ঈদের নামাজ আদায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন ১০ হাজারের বেশি পরিবার। শুক্রবার (২০ মার্চ) চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহসূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন। সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৭০টি মসজিদে প্রায় ১০ হাজর পরিবার আজ ঈদ উদযাপন করছে বলে জানিয়েছেন শাহসূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আমির হোসেন মিঠু। অনুসারীদের দাবি পৃথিবীর কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিলিয়ে রোজা রাখাসহ ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করেন তারা। এদিকে বরিশাল বিভাগে অর্ধলাখের বেশি পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার