Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২৪ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল 
Tuesday March 11, 2025 , 5:41 pm
Print this E-mail this

শিশুদের রাতকানা রোগসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে

বরিশালে ২৪ লাখ শিশু খাবে ভিটামিন-এ ক্যাপসুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাতকানাসহ বিভিন্ন রোগ প্রতিরোধে বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভাগের ৪২ উপজেলার ৫ মাস থেকে ৫৯ মাসের বয়সী প্রায় ২৪ লাখ শিশুকে আগামী ১৫ মার্চ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশনসহ বরিশাল বিভাগসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসন।মঙ্গলবার বরিশাল নগরভবনে স্বাস্থ্য অধিদপ্তর ও বরিশাল সিটি কর্পোরেশনের পৃথক অবহিতকরণ সভায় বিভাগীয় কমিশনার ও নগর প্রশাসক রায়হান কাওসার এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, শিশুদের রাতকানা রোগসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-এ একটি অত্যাবশ্যকীয় স্বাস্থ্য উপকরণ। কিন্তু মানবদেহে কখনো ভিটামিন-এ তৈরি হয় না। তাই ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তায় দেশে প্রতিবছর দুবার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে। চলতি বছর প্রথম দফায় আগামী ১৫ মার্চ এ কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৬ মাস থেকে ৯ মাস বয়সী সাড়ে ৮ হাজার এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৫০০ শিশুকে নগরীর ২০০টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। নগরীর বাইরে ৪২টি উপজেলার ৫ মাস থেকে ৯ মাস বয়সী ১ লাখ ৪৩ হাজার শিশুকে এবং ১০ থেকে ৫৯ মাস বয়সী ১১ লাখ ১৮ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানা গেছে। প্রায় ১৮ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ৯ হাজার কেন্দ্রে এসব ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবে বলে জানা গেছে।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক