Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ২১, ২০২৬ ১২:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১৬ মণ জাটকা-৯৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ 
Tuesday April 22, 2025 , 6:17 pm
Print this E-mail this

জব্দ জাটকাগুলো এতিমখানায় বিতরণ, কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট

বরিশালে ১৬ মণ জাটকা-৯৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযানে ১৬ মণ (৬৪০ কেজি) জাটকা, একটি ট্রলার ও ৯৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌপুলিশ এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (এপ্রিল ২২) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ জাটকাগুলো পাঁচটি এতিমখানায় বিতরণ করাসহ কারেন্ট জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। তিনি আরও বলেন, যৌথ অভিযানে অন্যদের মধ্যে কোস্টগার্ড হিজলা উপজেলার কন্টিনজেন্ট কমান্ডার মো: হুসনুর জামান সালামী ও নৌপুলিশ হিজলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী