Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক 
Monday March 16, 2026 , 5:31 pm
Print this E-mail this

কোতয়ালী মডেল ও এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশালে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাতে নবগ্রাম রোড সরদারপাড়া ও রুইয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক তানভীর হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরদারপাড়া এলাকার মিজানুর রহমান খানের ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে শয়নকক্ষের খাটের নিচ থেকে চারটি প্যাকেটে ১০ কেজি গাঁজাসহ নিপা (৪২) নামে এক নারীকে আটক করা হয়। আটক নিপা ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। অন্যদিকে একই দিন সন্ধ্যায় রুইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাভেল ব্যাগ থেকে আরও ৬ কেজি গাঁজাসহ অন্তরা আক্তার (২৮) নামে আরেক নারীকে আটক করা হয়। আটক নিপা বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার মিলন মল্লিকের স্ত্রী এবং অন্তরা আক্তার নবগ্রাম রোডের রুইয়া এলাকার ইলিয়াস খানের স্ত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই নারী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে এই মাদক কারবার চালিয়ে আসছিলেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল ও এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার