Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ১৬, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ১১ নেতাকর্মী গ্রেপ্তারের পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নগরীতে ছাত্রলীগের মিছিল 
Saturday May 30, 2026 , 12:29 pm
Print this E-mail this

মিছিলটি নিয়ে সন্দেহ, জোড়ানো ভিডিও মনে হচ্ছে-ওসি, কোতয়ালী মডেল থানা

বরিশালে ১১ নেতাকর্মী গ্রেপ্তারের পর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নগরীতে ছাত্রলীগের মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মাথায় নগরীতে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। শুক্রবার (মে ২৯) দুপুরে নগরীর বগুড়া রোড এলাকায় নারী-পুরুষ নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নগরীর বগুড়া রোড এলাকায় হঠাৎ মিছিলটি বের করা হয়। এক থেকে দুই মিনিট মিছিলের পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের একটি ভিডিও ফেসবুকে দেখেছি। তবে মিছিলটি নিয়ে সন্দেহ আছে। এটি জোড়ানো ভিডিও মনে হচ্ছে। মিছিলের সময় দোকানপাটও বন্ধ দেখা যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা, ধোপাবাড়ির মোড়সহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকেলে তাদেরকে বরিশাল মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোতোয়ালি থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার পরিকল্পনা করছে এমন তথ্য পুলিশের কাছে আসে। এই তথ্যের ভিত্তিতে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রমাণ পাওয়া গেছে।




Archives

Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের
Image
বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
Image
পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
Image
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ