Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৯, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাউল শিল্পী উদ্ধার 
Saturday April 20, 2024 , 10:39 pm
Print this E-mail this

ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে – ওসি

বরিশালে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বাউল শিল্পী উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদী উপজেলায় বাড়ির পাশ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বাউল শিল্পীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার বাউল শিল্পী কালাম সিকদার ওই গ্রামের বাসিন্দা। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো: জাকারিয়া বলেন, বাউল শিল্পী কালাম সিকদার শুক্রবার গভীর রাতে একা বাড়ি ফিরছিলেন। রাত দেড়টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছে রাস্তার পাশে টয়লেট করছিলেন। এ সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় ৭/৮ এসে তার মুখ চেপে ধরে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে তারা কালামের হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। এরপর ঘর থেকে দুইশ গজ দূরত্বে তাকে ফেলে রেখে যায়। বাউল কালাম সিকদার বলেন, রাতে ঘরে ফিরেতে দেরি হওয়ায় মেয়ে প্রতিবেশীদের নিয়ে তাকে খুঁজতে বের হয়। পথে গোঙানির শব্দ পেয়ে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে ওসি জাকারিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে নোটিশ, অশ্লীলতা বন্ধের নির্দেশনা
Image
‘শ্মশান দীপালি’ : পূর্বপুরুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের এক অনন্য আয়োজন
Image
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদলের সাবেক সদস্যকে পিটিয়ে আহত
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাল্কহেড-ড্রেজার জব্দ, ৪ জনকে জরিমানা
Image
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আফরোজা নাসরীনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি