Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন 
Tuesday November 18, 2025 , 3:39 pm
Print this E-mail this

১৬-১৭ দিন ধরে বাসটি রাস্তার পাশে রাখা ছিল

বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার দিনারের পুল নামক এলাকায় একটি যাত্রীবাহি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (এপ্রিল ১৮) রাত ২ টার দিকে চরকাউয়া-লাহারহাট আঞ্চলিক সড়কের পাশে রাখা ওই বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পাশাপাশি ঘটনাস্থলের অদূরে থাকা থানা পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে, তবে সেটির মধ্যে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছিল। তবে কিভাবে এটিতে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড। যদি অগ্নিসংযোগের ঘটনা হয় তবে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। যদিও স্থানীয়দের দাবি, থেমে থাকা বাসটিতে কেউ আগুন না দিলে মাঝরাতে সেটি পুড়ে যাওয়ার কোন কারণ নেই। কারণ বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান