Current Bangladesh Time
রবিবার এপ্রিল ১২, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাবেক প্যানেল মেয়রের নেতৃত্বে হামলা, আহত ৪ 
Sunday April 5, 2026 , 5:49 pm
Print this E-mail this

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা, মামলা প্রক্র‍িয়াধীন

বরিশালে সাবেক প্যানেল মেয়রের নেতৃত্বে হামলা, আহত ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র, আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার ও তার লোকদের বিরুদ্ধে চার যুবককে কুপিয়ে এবং পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (এপ্রিল ৪) সন্ধ্যায় বরিশাল মহানগরীর সাগরদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (এপ্রিল ৫) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। আহতরা হলেন-মামুন হাওলাদার, মাসুম হাওলাদার, উজ্জল হাওলাদার ও সুমন হাওলাদার। তাদেরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা এনামুল হক বাহার বরিশাল সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র। জুলাই অভ্যুত্থান পরবর্তী একাধিক মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত পেয়েছেন তিনি। আহত সূত্রে জানা গেছে, এনামুল হক বাহারের সঙ্গে জমি নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। আওয়ামী লীগের আমলে ক্ষমতার প্রভাবে তিনি জমি দখল করেছিলেন। এ নিয়ে বাহারের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। তবে এ বিষয়ে অভিযুক্তর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা প্রক্র‍িয়াধীন রয়েছে বলে জানান তিনি।




Archives
Image
নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি
Image
বিটিভির জনপ্রিয় জাদু বিষয়ক অনুষ্ঠান ‘ম্যাজিক শো’
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
Image
বরিশালের চরকাউয়ায় স্বনির্ভর খাল পরিদর্শনে সিটি প্রশাসক
Image
বরিশালে অটোরিকশাচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধ