Current Bangladesh Time
শুক্রবার জুন ৫, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ্’র ৭৪ তম জন্মদিন পালিত 
Monday December 11, 2017 , 3:28 pm
Print this E-mail this

জন্ম বার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়

বরিশালে সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ্’র ৭৪ তম জন্মদিন পালিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধুর ভাগ্নে স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র ৭৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার দীর্ঘায়ু কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। রোববার বাদ জোহর উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া-মিলাদে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আ’লীগ নেতা শাহাদাৎ হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার, যুবলীগ নেতা মহসিন রেজা ও জুলহাস, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাওসার হোসেন প্রমূখ। এদিকে তার জন্ম দিন উপলক্ষে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে একই দিন বাদ মাগরিব বন্দর বাজার জামে মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার ও মু.মুন্তাকিম লস্কর কায়েস, বর্তমান সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো. সাগর ও পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা পরিষদ ও সুন্দরবন নেভিগেশন গ্রুপ, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর ও বাংলাদেশ নৌ পরিবহণ সংস্থা’র পক্ষ থেকে সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি-কে জন্ম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধাঞ্জলী




Archives

Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
বরিশাল এয়ারপোর্ট থানার অভিযান, ১০০ পিচ ইয়াবাসহ আটক ২
Image
কারাগারে আসামিদের পরামর্শে ডলারের নাম বলে সোহেল : রাষ্ট্রপক্ষের আইনজীবী
Image
বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক