Current Bangladesh Time
বুধবার নভেম্বর ৪, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক নির্যাতনকারী ডিবি’র কনস্টাবল মাসুদুল বরখাস্ত 
Wednesday March 14, 2018 , 9:18 pm
Print this E-mail this

এডিসি রুনা লায়লাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন পুলিশ কমিশনার

বরিশালে সাংবাদিক নির্যাতনকারী ডিবি’র কনস্টাবল মাসুদুল বরখাস্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কতিপয় সদস্যদের অমানবিক নির্যাতনের ঘটনা এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়ার আগে কনস্টেবল মাসুদুল হককে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ থেকে ক্লোজড করা হয়। বুধবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) নাছির উদ্দিন মল্লিক বলেন, পুরো বিষয়টি তদন্ত কমিটি খতিয়ে দেখছে। পাশাপাশি আরও কয়েকজন সাময়িক বরখাস্ত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এরআগে মঙ্গলবার দুপুরে ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের ঘটনার কয়েকঘন্টা পরই ডিবি পুলিশের টিমে থাকা এসআই আবুল বাশারসহ ২ এএসআই ও বাকী ৫ জন কনস্টেবলকে ক্লোজড করে লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এডিসি রুনা লায়লাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন পুলিশ কমিশনার।




Archives

Image
বরিশালে ৩৫ হাজার টাকায় শিশু বিক্রি, স্কুলশিক্ষিকাসহ কারাগারে ৩ নারী
Image
বরিশালে পীরের কবর জেগে ওঠার সব নাটক আর প্রতারণার আসল রহস্য ফাঁস!
Image
মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বরিশালের চিকিৎসক
Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
৯ মাসে ৭১৯ টাকা বেড়েছে ১২ কেজি এলপিজির দাম