Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর ইফতার মাহফিল 
Friday May 24, 2019 , 2:11 pm
Print this E-mail this

বরিশালে সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক : বরিশালের পেশাদার সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ইউনিয়ন বরিশাল (জেইউবি) এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হল রুমে এই ইফতার মাহফিরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। প্রধান অতিথি বলেন, এই সংগঠনটিতে যারা সদস্য হিসেবে রয়েছে তাদের দেখে মনে হচ্ছে এটি সত্যিকারের পেশাদার সাংবাদিকদের সংগঠন। আমরা চেয়ার জুড়ে বসে থাকা সাংবাদিকদের চাই না। আমরা চাই পেশাদার সাংবাদিক। তেমনই পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন সাংবাদিক ইউনিয়ন বরিশাল এগিয়ে যাবে। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। জেইউবি’র সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ ও দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-এসএ টিভি’র ব্যুরো প্রধান ও দৈনিক কীর্তণখোলা’র ভারপ্রাপ্ত সম্পাদক সালেহ টিটু, টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার রাহাত খান, সময় টেলিভিশন’র বরিশাল ব্যুরো প্রধান ফেরদাউস সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোর’র বরিশাল ব্যুরো প্রাচুর্য রানা, মাছ রাংগা টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিইউজে’র সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং