Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সরকারি খাল দখলকারীকে জেল 
Monday December 22, 2025 , 5:21 pm
Print this E-mail this

এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা আদায়

বরিশালে সরকারি খাল দখলকারীকে জেল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে প্রবামান খাল পাইলিং করে দখল করার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দখলকারীকে জেল ও জরিমানা করা হয়েছে।সোমবার (ডিসেম্বর ২২) দুপুরে বরিশালের গৌরনদী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পালরদী মহল্লায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পালরদী নদীর শাখা খালের গৌরনদীর পালরদী মহল্লার স্বপ্ননীড় বাড়ির সামনের প্রবামান খাল পাইলিং করে দখল করছিলেন জনৈক মিলন মোল্লা।

এ খবর পেয়ে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান। এসময় মিলন মোল্লাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি অধিকার প্রতিরোধ ও প্রতিকার আইন ভঙ্গের কারণে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত মিলন মোল্লা পার্শ্ববর্তী কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের হারুন অর রশীদ মোল্লার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: মেহেদী হাসান বলেন, জনস্বার্থ ক্ষুণ্ন করায় এই জেল জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ