Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সমাবেশস্থলেই বিএনপি নেতাকর্মীদের জুমার নামাজ আদায় 
Friday November 4, 2022 , 4:39 pm
Print this E-mail this

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত

বরিশালে সমাবেশস্থলেই বিএনপি নেতাকর্মীদের জুমার নামাজ আদায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানের উত্তর-পশ্চিম প্রান্তে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে জুমার নামাজ আদায় করেছেন নেতাকর্মীরা। এ সময় দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করেন তারা।

শুক্রবার (নভেম্বর ৪) দুপুরে বঙ্গবন্ধু উদ্যানে অস্থায়ী মঞ্চের পাশে ‍জুমার নামাজ আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। সেখানকার সামিয়ানার নিচে প্লাস্টিকের চট ও জায়নামাজ বিছিয়ে যথানিয়মে বয়ান ও খুতবা পাঠ করেন ইমাম। অনেকে আশপাশের মসজিদে গিয়েও নামাজ আদায় করেন। সমাবেশ উদ্যানে অনুষ্ঠিত জুমার নামাজে বরিশালের বিভাগীয় গণসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবর রহমান নান্টুসহ কেন্দ্রীয়-স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। নামাজ আদায় শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয় করা হয়। এছাড়া আন্দোলন সংগ্রামে নিহত নেতাকর্মী, প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনাসহ অসুস্থ নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীসহ সারা দেশে চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, গুম, হত্যা মামলা হামলার প্রতিবাদে শনিবার (নভেম্বর ৫) বরিশাল বিভাগীয় গণ সমাবেশের আয়োজন করেছে বিএনপি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক