Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জাহিদ ফারুকের 
Monday December 25, 2023 , 3:17 pm
Print this E-mail this

নগরীর সার্কিট হাউজের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণার প্রাক্কালে ভোটরদের উদ্দেশে

বরিশালে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জাহিদ ফারুকের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সদর আসনে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। সোমবার বেলা ১১টায় নগরীর সার্কিট হাউজের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণার প্রাক্কালে ভোটরদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি। গণসংযোগকালে সাবেক সেনা কর্মকর্তা জাহিদ ফারুক বলেন, বরিশালে গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি বরিশালে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সদর আসনে নৌকাকে বিজয়ী করতে হবে এবং তিনি পুননির্বাচিত হতে পারলে তার সংসদীয় এলাকা অর্থাৎ বরিশাল সদর উপজেলাকে শহরে রুপান্তর করার প্রতিশ্রুতি দেন। নৌকা প্রার্থী জাহিদ ফারুকের সাথে ওই প্রচারণায় অংশ নেন-মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম এবং সাবেক ছাত্রলীগ নেতা অসীম দেওয়ান ও ভিপি মঈন তুষার প্রমুখ।




Archives

Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ
Image
বরিশাল থেকে যেন কোনো রোগীকে ঢাকায় যেতে না হয় : ড. জিয়াউদ্দিন
Image
বরিশাল মহানগর পুলিশের কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ