Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত 
Friday December 6, 2024 , 8:10 am
Print this E-mail this

মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো: ফরহাদ হোসেন নিহত হয়েছেন। শুক্রবার (ডিসেম্বর ৬) বিকেল ৫টার দিকে উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো: ফরহাদ হোসেন মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের যাত্রী হয়ে মুলাদী সদরের উদ্দেশে রওনা দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম তিনি বলেন, থ্রি হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সামনে আসে। চালক ব্রেক করলে হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইদুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা