Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার 
Wednesday May 30, 2018 , 8:46 pm
Print this E-mail this

কামাল হোসেনের কাছ থেকে মাদক বিক্রির আরও ৮৫৫ টাকা উদ্ধার করা হয়

বরিশালে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৯ মে) বিকেলে তাদের শহরের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের ছেলে রুস্তুম আলীর ছেলে মো. কামরুল ইসলাম তালুকদার (৪০) এবং মো. কামাল হোসেন (২২)। মঙ্গলবার রাত ১০ টার দিকে বরিশাল র‌্যাব অফিস থেকে প্রেরিত ইমেল বার্তায় অবহিত করা হয়েছে-গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় তল্লাশি চালিয়ে কামরুল ইসলাম তালুকদারের কাছ থেকে ২৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার ৪৭৭ টাকা উদ্ধার করা হয়। এছাড়া কামাল হোসেনের কাছ থেকে মাদক বিক্রির আরও ৮৫৫ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় বরিশাল সিপিএসসি’র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ