|
দীর্ঘদিন পরে এবারের রমজানে ৫টি জুমাবার, ঠাঁই ছিল না কোন মসজিদেই
বরিশালে রমজানকে বিদায় জানাতে মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রমজানের একমাসের সিয়াম সাধনার শেষ দিনে, শুক্রবার জামাতুল বিদায় বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের মসজিদে মসজিদে ছিল মুসুল্লীদের উপচে পড়া ভিড়। কোন মসজিদেই তিল ধরার ঠাঁই ছিল না। বরিশাল মহানগরীর অনেক মসজিদ ছাড়িয়ে রাস্তায়ও বিপুল সংখ্যক মুসুল্লী জামাতুল বিদার নামাজ আদায় করেছেন। দীর্ঘদিন পরে এবারের রমজানে ৫টি জুমাবারকে মুসুল্লী ও রোজাদারগন মহান আল্লাহ রাব্বুল আল আমীনের বিশেষ রহমত, বরকত ও নেয়ামত বলেই মনে করছেন। জামাতুল বিদার খোৎবাতেও বিভিন্ন মসজিদের খতিব ছাহেবগন মাহে রমজান, জুমাবার ও পবিত্র ঈদ উল ফিতরের তাৎপর্য ব্যাখ্যা করে সবাইকে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের নির্দেশিত পথে জীবন পরিচালনার তাগিদ দেন। রমজানের শেষ জুমায় শুক্রবার বরিশাল মহানগরীর চকবাজার জামে এবাদুল্লাহ মছজিদ, কেন্দ্রীয় জামে কসাই মসজিদ, জেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররাম মসজিদ, জেলা পুলিশ লাইন্স মসজিদ, বিএমপি লাইন্স মসজিদ, বায়তুল মামুর মসজিদ, বটতলা হাজী উমর শাহ মসজিদ, করিম কুটির মসজিদ, ফরেষ্ট্রার বাড়ী জামে মসজিদ, নবগ্রাম রোড-চৌমহনী মসজিদ এ নুর, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মসজিদ, টিটিসি মসজিদ, পশ্চিম বগুড়া জামে মসজিদ, কেন্দ্রীয় কারাগার মসজিদ, অঅমানতগঞ্জ পাওয়ার হাউজ মসজিদ ও গুঠিয়া বায়তুল আমান মসজিদ সমুহে হাজার হাজার মুসুল্লী জামাতুল বিদার নামাজ আদায় করেন। এছাড়া চরমোনাই দরবার শরিফ ও ছারছিনা দরবার শরিফ, ঝালকাঠীর নেসারাবাদ কায়েদ ছাহেব হুজুরের দরবার শরিফ এবং মির্জাগঞ্জে হজরত ইয়ার উদ্দিন খলিফা (রঃ)’র দরবার শরিফ মসজিদে বিশাল জামায়াতে মুসুল্লীয়ানগন জামাতুল বিদার নামাজ আদায় করেন। তবে দক্ষিণাঞ্চলের সর্ববৃহত জামায়াতুল বিদার নামাজ আদায় করা হয় ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদে। দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন এ মসজিদে জামাতুল বিদার নামাজ আদায় শেষে তরিকায় নকসবন্দিয়া মোজাদ্দেদীয়ার ওজিফা সমুহ আমল শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অংশ নেন। পরে সমবেত জাকেরান ও আশেকানবৃন্দ ফাতেহা শরিফ পাঠন্তে সম্মিলিতভাবে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতেও অংশ নেন।
Post Views: ০
|
|