Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
Friday March 6, 2026 , 3:10 pm
Print this E-mail this

দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ, মামলা দায়েরের প্রস্তুতি, যানবাহন চলাচল স্বাভাবিক

বরিশালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে কুয়াকাটাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংষর্ষে মাইক্রোবাসের চালকসহ দুই যাত্রী নিহত ও চার যাত্রী আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কসবা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাইক্রোবাস চালক বাবুগ্ঞ্জ উপজেলার কোলচর গ্রামে আজাহার মাঝির ছেলে রিপন মাঝি (৪১), যাত্রী ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসিন্দা মো: ওয়াহিদের ছেলে মো: ইলিয়াস হোসেন (৫৭)। গুরুতর আহত অবস্থায় চার যাত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে টেকেরহাট এন্টারপ্রাইজ নামের একটি বাস শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীর কসবা এলাকা বেগরোয়া গতিতে অতিক্রম করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী মাইক্রোবাসের সঙ্গে ওই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রিপন মাঝি নিহত হয়েছে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যাত্রী ঢাকার নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসিন্দা আ: ওয়াহিদের ছেলে মো: ইলিয়াস হোসেন, ঢাকার মুরাদপুর এলাকার মতিউর রহমানের ছেলে মো: নুরুজ্জামান, মাদারীপুরের শিবচর উপজেলার মীর্জাকান্দি গ্রামের জহিরউদ্দিন মোল্লার ছেলে মনিরুজ্জামান, বাগেরহাট জেলার মোংলা এলাকার আবু জাফরের ছেলে আব্দুল ওয়েজ কোরনী, কুমিল্লা জেলার হাসনাবাদ দাউদকান্দি এলাকার জয়নাল আবেদীনের ছেলে শফিউল বাশারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তবব্যরত চিকিৎসক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখ বলেন, দুর্ঘটনা কবলিত যান দুটিকে জব্দ করা হয়েছে। লাশ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার