Current Bangladesh Time
সোমবার জুন ২২, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সুপারের ছেলে আটক 
Saturday August 11, 2018 , 1:18 pm
Print this E-mail this

থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার ও জাহিদকে আটক করে

বরিশালে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সুপারের ছেলে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও আটকে রাখার অভিযোগে মাদ্রাসা সুপারের ছেলেকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ আগস্ট) দিবাগত রাতে নগরের ধান গবেষণা এলাকা থেকে জাহিদুল ইসলাম নামের ওই যুবককে আটক করা হয়।পাশাপাশি এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত (ওসি) মো. নূরুল ইসলাম। আটক জাহিদুল ইসলাম ধানগবেষণা এলাকার জাহিদাতুননেছা মহিলা মাদ্রাসার মালিক (সুপার) জাহিদাতুন নেছার ছেলে। ভিকটিম ওই মাদ্রাসার কুরসী বিভাগের ছাত্রী জানান, মাদ্রাসার মালিক জাহিদাতুন নেছার বাড়িতে থেকেই কাজ করার পাশাপাশি ওই মাদ্রাসায় লেখাপড়া করে আসছিলো। গত মঙ্গলবার মাদ্রাসা সুপারের ছেলে জাহিদুল ইসলাম তাকে যৌন হয়রানি ও মারধর করে। বিষয়টি মাদ্রাসার মালিককে জানানো হলে গত ৩দিন তাকে মাদ্রাসা এবং ঘরের বাইরে যেতে দেননি তিনি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানা পুলিশকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার ও জাহিদকে আটক করে।




Archives

Image
বরিশালে ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার
Image
মহিলাদের জন্য নারী মার্কেট করবে বরিশাল সিটি কর্পোরেশন : বিলকিস জাহান শিরিন
Image
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন
Image
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘বরিশাল মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট’
Image
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন